শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষের প্রার্থী, কলমাকান্দায় আনন্দ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা-১ (কলমাকান্দা- দুর্গাপুর ) আসনে কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর)  সন্ধ্যায় এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই কলমাকান্দা উপজেলা জুড়ে শুরু হয় উচ্ছ্বাসের ঢেউ। উপজেলা সদর ইউনিয়নসহ আটটি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, গ্রামাঞ্চল ও চায়ের দোকানজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও ছোট ছোট সমাবেশ করেন। পরে কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং “ধানের শীষ বিজয়ী হোক ”  স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ব্যারিস্টার কায়সার কামাল একজন জনমানুষের নেতা। তাঁর প্রার্থিতা বিএনপির তৃণমূলের জন্য অনুপ্রেরণার উৎস।

দিনভর কলমাকান্দার রাস্তাঘাট, হাটবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটাই আলোচনা— ধানের শীষের হাওয়া বইছে কলমাকান্দায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com