মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘রুসা বাংলাদেশ’’ এর আয়োজনে “সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন” একবছর মেয়াদী কোর্স সমাপ্ত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের সনদপত্র বিতরণ করা হয়।

এম এন আলম মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন নতুন উদ্দ্যেক্তা তৈরীর লক্ষ্যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অধীনে প্রশিক্ষনার্থীদের হাঁস, মুরগী, গরু, ছাগলের উপর হেলথ অ্যান্ড প্রোডাকশন বিষয়ে একবছর মেয়াদী এই প্রশিক্ষণ দেয়া হয়। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই শিক্ষাবর্ষে ১৭ জন প্রশিক্ষনার্থী এই কোর্স সম্পন্ন করেন। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলমান রয়েছে।

বিরিশিরিস্থ রুসা বাংলাদেশ এর মিলনায়তনে, রুসা‘র নির্বাহী পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, রুসা‘র প্রশাসনিক কর্মকর্তা জন ক্রসওয়েল খকসির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: অমিত দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রশিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com