মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাঝে ছাগল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩০০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণপুর্বে এনিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

পরবর্তিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি সিমেন্টের পিলার, ২টি করে টিন এবং ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে সরকারের এই উদ্দ্যোগ কে স্বাগত জানাই। প্রদত্ত জিনিস গুলো যত্ন সহকারে লালন পালন করার জন্য সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com