মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে স্কুল ছাত্রী ধর্ষিত, যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪০৬ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নবম শ্রেণির এক স্কৃল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রিংকুকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগং এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী (১৪) এর সাথে ৫/৬ মাস পূর্বে অভিযুক্ত রিংকু রংদীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এর সুবাদে তাদের যোগাযোগ এবং এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরে বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়।

পরে ওইদিন রিংকু শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে যায় এবং রাতে থাকতে বলে তাঁর বাসায়। এতে শিক্ষার্থী রাজি হয়ে রাতের খাবার খেয়ে তাঁর বাড়ির এক কক্ষে ঘুমিয়ে পড়ে এবং বাড়ির অন্য কক্ষে ঘুমাতে যায় রিংকু। ওই দিন রাত ১১ টার দিকে রিংকু কৌশল অবলম্বন করে শিক্ষার্থীর রুমে ঢুকে। এ সময় রিংকু শিক্ষার্থীকে বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসে এবং ওই শিক্ষার্থী আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরবর্তীতে শিক্ষার্থী এ বিষয়টি ফোনে তার পরিবারকে জানায়। পরিবার দুর্গাপুর এসে বিষয়টি থানা পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে রিংকুকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন এই মামলায় অভিযুক্ত রিংকুকে আটক দেখায় পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com