মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ‘‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় স্থানীয় ওয়াইএমসিএ মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ।

কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক, লেখক ও গবেষক তোবারক হোসেন খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্গাপুরের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে জানাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com