মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল বিরিশিরি ইউনিয়নের ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উৎরাইল ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আজিজুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সহ বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, স্থানীয় ছাত্র-শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ী সহ সকলেই এ মাদকবিরোধী কর্মসুচীতে অংশনেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার ছাড় না দিয়ে মাদক কারবারিদের শেকড় থেকে উৎখাত করতে হবে। আসুন আজ থেকে আমরা শপথ নেই, মাদক ইস্যুতে কাউকে ছাড় নয়। মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয় দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com