মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রতিভা কোচিং সেন্টারের আয়োজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া তিন ও জিপিএ ৪.৬৭ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় কোচিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান এবং সাদিয়া আফরিন মীম।

এ সময় কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ্ অভি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সমন্বয়কারী রাতুল খান রুদ্র, কোচিং সেন্টারের শিক্ষক মনিকা পাল, তরুন সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার, এমদাদুল হাসান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী কামরুন নাহার নিশি বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই আমাকে জিপিএ ৫ পাওয়ার জন্য। পরিশ্রম কখনোই বৃথা যায়না। এসএসসি‘র চেয়ে এইচএসসিতে খুবই কম সময় থাকে। সিলেবাস এবং শিক্ষকদের দেখানো পড়াগুলো যদি নিয়মিত কমপ্লিট করা যায়, তাহলে ভালো ফলাফল আসবেই। অযথা সময় নস্ট না করে, পড়াশোনায় মনযোগ দেয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানায় নিশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com