মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. সুমন মিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক নুরুল হক নির্বাচিত হয়েছে।

পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মাঝে ১০টি পদের মাঝে ০৬টি পদের প্রার্থী কার্যকরী সভাপতি – মো. আলিউল আজিম, যুগ্ন-সম্পাদক শ্যামল কর, সহ:সাধারণ সম্পাদক – মো. আলতু মিয়া, সাংগঠনিক সম্পাদক – মো. উজ্জল তালুকদার, প্রচার সম্পাদক – মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ – মো. আল আমীন খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ০৪টি পদের মধ্যে সভাপতি মো. সুমন মিয়া মিয়া, সহ:সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক এবং দপ্তর সম্পাদক পদে মো. মজিবুর রহমান সৈকত নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উপজেলা ও জেলা বিএনপি‘র নেতাকর্মীগণ, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজী মো. আরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com