মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ পঠিত


কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার  (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“দুর্যোগে প্রস্তুতি, নিরাপত্তাই হোক অভ্যাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, শিক্ষক একে এম শাহজাহান কবীর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান ও মুনির হোসেন প্রমুখ।

সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com