মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নেত্রকোণায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ পঠিত


নেত্রকোনা প্রতিনিধি : স্বপ্নের সিড়ি বেয়ে দেশ গড়ায় নিজেদের প্রস্তুত করার আহবান জানিয়ে  নেত্রকোণার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলার মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরাম  উপজেলাটির বিভিন্ন বিদ্যালয়ের ১১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়।  এসময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেষ্ট,সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন,  পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যরা।

বক্তারা বলেন, চারদিকে মাদক থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। দেশকে আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com