মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৫ ইং (হিজরি ১৪৪৭) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ মাওলানা মো. আবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ফাইফুল ওয়াসিমা নাহাত।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহম্মদ শফি এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম। অনুষ্ঠানে আলোচনা করেন খতিব মাওলানা মো. আব্দুর রহিম ইমাম। দোয়া পরিচালনা করেন খতিব আবুল কাসেম।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ নেতা। তাঁর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখিরাতে মুক্তি এনে দিতে। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com