মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় চোরাকারবারি অন্তদ্বন্দ্বে ৮০ পিস ভারতীয় কম্বল

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দার সীমান্তবর্তী পোগলা ইউনিয়নে চোরাকারবারি চক্রের অন্তদ্বন্দ্বে ফাঁস হয়ে যায় ভারতীয় কম্বল মজুতের ঘটনা। দুই দিনে উদ্ধার করা হয়েছে ৮০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নৌকাযোগে সীমান্ত এলাকা থেকে ৩৭০ পিস ভারতীয় কম্বল এনে ঢাকায় পাচারের প্রস্তুতি চলছিল। ওই রাতেই উপজেলার রানীগাও গ্রামে হরিলুটের ঘটনা ঘটে। এর পর থেকেই চোরাকারবারি চক্রের অন্তর্কলহ প্রকাশ্যে আসে।

গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারতীয় মালামাল পাচার ও মজুতের গোপন কার্যক্রম চালিয়ে আসছে বাঙ্গালভিটার আল আমিনসহ, শাহআলম ও তপুসহ আরো কয়েকজন। 

মঙ্গলবার রাতে ওই চক্রের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে স্থানীয় শাহিন, দেলোয়ার, শাহআলমসহ কয়েকজন মিলে কম্বল হরিলুটে জড়ায় বলে জনশ্রুতি রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুলিশ জানায়, বুধবার রাতে পোগলা ইউনিয়নের রানীগাও গ্রামে কংশ নদীর তীরে তারাব আলীর বাড়ির পাশের ঝোপ থেকে ৬৮ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের গুনা মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে আরও ১২ পিস কম্বল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার সমকালকে বলেন, দুই দিনে মোট ৮০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, এখনো বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল মজুত রয়েছে। তাদের দাবি, পুলিশ যদি সুকৌশলে অভিযান চালায় তাহলে আরও অনেক কম্বল উদ্ধার করা সম্ভব।

কলমাকান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল বলেন, আমার পাশ্ববর্তী গ্রামে ঘটনা ঘটেছে শুনেছি। কুখ্যাত শাহিন (ছালামের ভাতিজা), শাহআলম, দেলোয়ারসহ যারা এ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে, তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা জরুরি।

তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে মাদক, চোরাকারবারি ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com