দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীরতায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ এলাকায় অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল।
এ উপলক্ষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে, রাসূলুল্লাহ্ (স.) এর জীবনের শিক্ষা ও তাঁর মহান চরিত্রের উপর। আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন, তোবারক হোসেন খোকন প্রমুখ।
এছাড়া, পৌরশহরের এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, সুসং সরকারি মহাবিদ্যালয়, সহ বিভিন্ন স্কুল ও কলেজের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও নবীজির আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহানবী (স.) এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।
Leave a Reply