মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসুচী শুরু হয়।

এ উপলক্ষে উপজেলা বিএনপি‘র যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম রফিক, আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণী সহ অন্যান্য সকল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শকে তুলে ধরতে হবে। সেইসাথে শহীদ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি‘র ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com