মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় কুখ্যাত আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার কুখ্যাত আসামিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে এসআই আবু হানিফা ও এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), যার বিরুদ্ধে চুরি ও মাদকের মোট ১৬টি মামলা রয়েছে।

এছাড়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) ও মধ্যনগরের পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাতেনাতে গ্রেফতার হওয়া এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়।

থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত আসামি সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে অশান্তি সৃষ্টি করে আসছিল। তাকে গ্রেফতারের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com