মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৮ আগস্ট ) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের  নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আসামি মো. গোলাপ হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী-খাল ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com