মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে গানে গানে পরিবেশ বিষয়ে সচেতনতা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (PCC) এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগানের সুরে ও আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়।

পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ এর সভাপতিত্বে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হাজং প্রমুখ।

স্থানীয় এক প্রবীণ জানান, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশকে অবহেলা করেছি। এখন এই কার্যক্রম আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির প্রতি আমাদেরও দায়িত্বশীল হওয়ার গুরুত্ব।

আয়োজকরা জানান, গান ও আলোচনার এই আয়োজনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই আমাদের মূল লক্ষ্য। সঙ্গীতের ভাষায় তারা মানুষকে অনুপ্রাণিত করেছেন। এতে বেশ সাড়া এলাকাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com