মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির পৃথক দুটি অভিযানে ১৬৩ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৮ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবৈধ ৬৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে।

অপরদিকে নলুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের আরেকটি বিশেষ টহল টিম সদর ইউনিয়নের ডাহাপাড়া এলাকায় অভিযানে মালিকবিহীন অবৈধ ১শ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে। পৃথক এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে দুই অভিযানে সর্বমোট ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, আটককৃত মদ এবং অটোরিকশা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com