মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪০০ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বুধবার (২০ আগস্ট) দুপুরে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্নাঢ্য র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক মীর্জা নজরুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে দলীয় সকল কাজে এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সামনে জাতীয় নির্বাচন, কাজেই তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কাজে অংশনেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com