মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় সিপিবির ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৯৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “শোষণ, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের সমাজ কায়েম কর”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৭তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

প্রথম অধিবেশন বিকাল ৩টার দিকে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য শরীয়ত উল্লাহ। নেত্রকোনা জেলা কমিটির সহ-সম্পাদক কোহিনূর বেগমও উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়, শোষণ-বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার আগে একটি লাল পতাকার মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় সদস্য ডা. দিবালোক সিংহ।

পরে রাত ৮টার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি  – মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক – মৃত্যুঞ্জয় তালুকদার কে ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com