মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক অগ্রযাত্রার মূল শক্তি”—এই প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে   ১১টার  দিকে   ইউএনও  কনফারেন্স রুমে  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইয়ুল ওয়াসিমা নাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বর্তমান প্রজন্মের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর। দক্ষতা, সততা ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারে। আমরা চাই, প্রতিটি যুবক-যুবতী নিজেকে গড়ে তুলুক দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রবিন্দ্র চন্দ্র সরকার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উদ্যোক্তা জহিররুল ইসলাম মামুন, মো. শফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com