মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৯৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ধানশিরা  প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে ধানশিরা মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ধানশিরা গোল্ডেন লায়ন ও ধানশিরা টাইটানস টিম। কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে  খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

খেলার নির্ধারিত সময়ে ধানশিরা গোল্ডেন লায়ন টিমকে  ৫-৩  গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধানশিরা টাইটানস টিম। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মঞ্জু ।

এ সময় বিভিন্ন সামাজিক,  ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  খেলায় ধারাভাষ্যকারে ছিলেন নজরুল ইসলাম ও সোহেল রানা।  খেলার আয়োজক কমিটিতে ছিলেন শাওন, মাসুম সজীব, কবীর, আশিক কাইয়ুম, নূরজামাল, রাব্বী, রকি, হৃদয়, আখির, রাসেল, মোরসালিন সহ আরো অনেকে । 

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই খেলার আয়োজন করা হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com