মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুর সীমান্তে পৃথক অভিযানে বিদেশী মদ জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩১৯ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িও জব্দ করা হয়। সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

জব্দকৃত ৬৫ বোতল ভারতীয় মদের মধ্যে রয়েছে, আইস ভদকা, অফিসার্স চয়েস, রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড মদ। জব্দকৃত এসব মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

তিনি জানান, সোমবার দুপুর দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই বিওপি’র টহল দলটি সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নাম এলাকায় মালিকবিহীন ২১ বোতল ভারতীয় আইস ভদকা ও অফিসার্স চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

অপরদিকে ওইদিন সকল সাড়ে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপি’র ছয় সদস্যের আরেকটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দুর্গাপুর সদর ইউনিয়নে সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নাম এলাকায় মাদক বিরোধী এ অভিযানে মালিকবিহীন ব্যাটারি চালিত অটো ভ্যানসহ আরও ৪৪ বোতল ভারতীয় রয়্যাল চ্যালেঞ্জ ও ব্লেন্ডারস প্রাইড ব্র্যান্ডের মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com