মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পুকুর পাড়ে বিশাল অজগর সাপ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা খারনৈ ইউনিয়নের এক গ্রামে পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উত্তর রানীগাঁওয়ের দমদমা গ্রামের মনোগিরি হাজংয়ের পুকুর পাড়ে এই অজগর সাপটি স্থানীয়দের চোখে পড়ে। পরে এলাকাবাসী এটিকে ধরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭ ফুট লম্বা বিশাল এই অজগরটি হঠাৎ করেই লোকালয়ের পাশে দেখা দেয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে ভারতীয় জঙ্গল থেকে সাপটি বাংলাদেশে চলে এসেছে। সাপটি উদ্ধারের খবরে গ্রামবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় পুরো এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com