মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৫৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সুপার পরিকল্পনায় স্মার্ট পরিবার, নিশ্চিত হোক সুখময় আগামীর অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য ইস্যু নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা বলেন, যুবসমাজকে সচেতন করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এসময় জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক সিংহ, মেডিকেল অফিসার (এসসিএইচএফপি) বিজয় প্রকাশ, মিথি নংমিন, দিলিপ সরকার এবং প্রতিমা রানি পন্ডিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com