মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুর থেকে সোহাগ হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭৪৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) কে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে নেত্রকোনা পুলিশের সহায়তায়, ঢাকা ডিবি পুলিশ ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য: গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তিতে গোয়েন্দ সংস্থা চিরুনী অভিযান দেশের বিভিন্ন এলাকায়। ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায়, স্থানীয় পুলিশের সহায়তায় চায়না মোড় এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই আসামিকে সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী (দুই ভাই) কে গ্রেপ্তার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com