মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : ক্ষতিগ্রস্থ পরিবারে ঢেউটিন, নগদ টাকা ও চাল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জরুরী মানবিক সহায়তার আওতায়, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এর বরাদ্দ থেকে নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ঘর নির্মানের জন্য ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২) জুলাই দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।

এসময়, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার, ওসি খন্দাকার শাকের আহমেদ, পৌরবিএনপি সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন সহ বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউএনও আহমেদ সাদাত বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে এই মানবিক সহায়তার উদ্দ্যেগ গ্রহন করার জন্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালালের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঝড়ে ক্ষতিগ্রস্থ উপকারভোগী পরিবার গুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com