মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি শনিবার জনসচেতনতা বৃদ্ধি এবং পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আসগর, বন কর্মকর্তা মজনু প্রামানিক, ওসি শাকের আহমেদ, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গনি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com