মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬৭ পঠিত

দিগন্ত ডেক্স : খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেবে সরকার। প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন তারা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। বাজেটে পাস হলে আগামী অর্থবছর থেকেই এই সুবিধা চালু করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেটে বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হলেও বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্য-শস্য ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com