মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৪৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গত ২৪ ঘন্টায় দুর্গাপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ।

আটককৃতদের মধ্যে, ২২ বোতল ভারতীয় মদ সহ মোঃ হারুন অর রশিদ (৪৯), ১৫ পিছ ইয়াবা সহ মোঃ বাদল মিয়া (৩০), জুয়া খেলা অবস্থায় মোঃ খলিল মিয়া (৪২), মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ সাইদুল ইসলাম (৪০), মোঃ আব্দুল আলী, মোঃ কবীরুল ইসলাম (৩০) এবং মোঃ জসীম উদ্দিন এছাড়া মাদক সেবনরত অবস্থায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হলে সামারী ট্রায়ালে মাধ্যমে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান সহ আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন দুর্গাপুর চৌকি আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া।

অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ বলেন, দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী হওয়ায় খুব সহজেই তারা মাদক পেয়ে যায়। মাদক একটি পরিবার কে ধ্বংস করে দেয়। মাদক, জুয়া, ইভটিজিং ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক সরাতে, সকল শ্রেনী-পেশার মানুষকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com