বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন কখন, জানালেন মন্ত্রী কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত হাওর ও খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কতটুকু বাড়বে পেশাদার ইয়াবা কারবারি ফয়সাল ফের গ্রেফতার দুই যুগের অপেক্ষা শেষে আশার আলো দেখছে রামনাথপুর স্থলবন্দর : সম্ভাবনা, প্রস্তুতি ও সিদ্ধান্তের অপেক্ষা ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০ পঠিত

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কের ওপর অনিয়মিতভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত ত্রিশাল বাজার, বাসস্ট্যান্ড ও চেলেরঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৪০টিরও বেশি অস্থায়ী দোকান, টিনশেড ও আংশিক পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় মহাসড়কের ওপর অবৈধভাবে পার্ক করে রাখা বাস, ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার ওপর মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও চালককে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, সড়কের ওপর কোনো অবস্থাতেই দোকানের মালামাল রাখা কিংবা যানবাহন দাঁড় করিয়ে রাখা যাবে না।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বেচ্ছায় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে বারবার সতর্ক করার পরও যারা নির্দেশনা মানেননি, তাদের স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের পুনরায় সরকারি জায়গা দখল বা সড়কে যানবাহন দাঁড় করালে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় প্রশাসন।

উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ এবং ত্রিশাল হাইওয়ে পুলিশের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।


উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে কাউকে সরকারি জায়গা দখল বা সড়কে যানবাহন দাঁড় করাতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পথচারী ও যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশের অবৈধ দোকান ও দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সড়কের শৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com