রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২মে) দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলালায় এ ঘটনার ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টায় তেরী বাজার এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরন করে। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ রাতেই দুর্গাপুরের বাসা থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার বোন জামাই মাজেদুল কে গ্রেফতার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে ওইদিন ভোর রাতে নেত্রকোণার শহরের মালনী এলাকা থেকে ঘাতক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে এবং এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। ঘাতক নূর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, আমার স্বামী প্রস্রাব করতে বাসার সামনে বের হয়েছিল। এসময় তারা বাজার থেকে আসতেছিল পরে আমার স্বামী তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করছিল কিরে কই গেছিলি। ও-ই সময় কাঁধে হাত দিলো কেন এ নিয়ে ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ছুরি বের করে আমার স্বামীর পেটে ঢুকিয়ে দেয়। আমার স্বামী চিৎকার করলে আমরা ও আশপাশের মানুষ গিয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলে পরে সেখানে নেওয়ার পথেই মারা যায়। এখন আমার দুই সন্তান এতিম হয়ে গেছে, আমি সাগরে পড়ে গেছি। আমি এই হত্যার বিচার চাই।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাহমুদা আক্তার ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। ইতিমধ্যে ঘটনার মূল হোতা নূর মোহাম্মদ সহ ২ জনকে গ্রেপ্তার করি। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com