রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

দুর্গাপুরে দায়সারা ভাবে পালিত হলো স্বাস্থ্য দিবস

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এ প্রতিপাদ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে দায়সারা ভাবে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার সকালে অভ্যন্তরিন র‌্যালি এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এদিবস পালিত হয়। সীমিত আয়োজন, জনসচেতনতামুলক কোন কার্য্যক্রম এবং সাধারণ মানুষের উপস্থিতি না থাকায় এ নিয়ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অনেকাংশেই কম। বিশ্ব স্বাস্থ্য দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি দিন আরও ব্যাপকভাবে পালন করা উচিত ছিল। স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।

আলোচনা সভায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানজিরুল ইসলাম রায়হানের সভাপতিত্বে, প্রধান সহকারি আব্দুল লতিফ এর সঞ্চালনায় আলোচনা করেন, মেডিকেল অফিসার শেখ ফারহানা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ডিএসকের প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার, রুসা‘র পরিচালক নুরে আলম সহ অন্যান্য প্রতিনিধিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com