মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১৬ পঠিত
?????????????

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “BE a Hand Washing Hero” অর্থাৎ হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ নিয়ে একটি র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, চিকিৎসক সুমন পাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহমদ শফী, ফায়ার সার্ভিস স্টেশনের  ইনচার্জ আশরাফুল ইসলাম এবং শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বাস্থ্যকর জীবনযাপনের প্রথম শর্তই হচ্ছে পরিচ্ছন্নতা ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।”

তাঁরা আরও বলেন, শিশু থেকে বৃদ্ধ—সবারই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে অনেক রোগব্যাধি প্রতিরোধ করা সম্ভব। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com