বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে সিপিবি‘র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘গণতন্ত্র অভিযান সফল করুন’’ এই পতিপাদ্যে দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, জান-মালের নিরাপত্তা, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুুর্গাপুর উপজেলা কমিটি। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিপিবির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির যাতাকলে মানুষ আজ দিশেহারা। দেশে গণতন্ত্রের র্চ্চা না থাকার কারনে রাজনীতির কোন পরিবেশ নাই। জান-মালের কোন নিরাপত্তা নাই। দিনে দুপুরে সাধারণ মানুষ খুন হচ্ছে, শিক্ষাঙ্গনে এখনো সরকারি বই পায়নি শিক্ষার্থীরা, এই দৃশ্য দেখার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আর কত মানুষ না খেয়ে থাকলে সরকারের টনক নড়বে। এ সকল বিষয় নিয়ে আলোকপাত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com