বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে শহীদ উমর ফারুকের নামে বিজ্ঞান ভবনের নামাকরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রান যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।” বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত, নেত্রকোনা দুর্গাপুর পৌরএলাকার সন্তান শহীদ উমর ফারুক। নতুন প্রজন্মের কাছে তার এই ত্যাগের কথা ধরে রাখতে উমর ফারুকের নামে বিজ্ঞান ভবনের নামাকরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নামাকরণ উদ্বোধন করেন উমর ফারুকের মা কুলসুমা আক্তার।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর রেদোয়ানুর রহমান, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক শফিক আল আজিজ, জালমগীর হোসেন, মো. নাসির উদ্দিন, একেএম ওবায়দুল্লাহ, মনিরুল ইসলাম, পলি দাস, হাজেরা বেগম, তাপস কুমার দাস, প্রভাষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রদর্শক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউল আলম স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাতুল খান রুদ্র প্রমুখ। আলোচনা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য : ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই ঢাকার লক্ষিবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুরবণ করেন উমর ফারুক। তিনি ঢাকার কবি নজরুল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com