রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় মদসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৮০ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২৮ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। এর মধ্যে ৫ বোতল রয়েল স্টেইজ এবং ২৩ বোতল ওল্ড মংক ব্র্যান্ডের মদ রয়েছে। এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন, ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়। ওই চেকপোস্টে তল্লাশি করার সময়, একটি পিক আপ সন্দেহজনক ভাবে দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে কিছুদূর সামনে শিমুলতলী চেকপোস্টে পিকআপটি থামিয়ে তল্লাশি করে ৫ বোতল রয়েল স্টেইজ এবং ২৩ বোতল ওল্ড মংক ভারতীয় মদ জব্দ করা হয়।

এ অপরাধের সাথে সম্পৃক্ত থাকার জন্য দুজন ব্যক্তিকে আটক করে সেনা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ দূর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও মাদক বিষয়ে সেনা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com