বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপুরে সাংবাদিক কাজল এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৯ পঠিত
????????????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন, ওসি দুর্গাপুর থানা বাচ্চু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি সহ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মাওলানা মো. সাইদুল ইসলাম।

উল্লেখ্য : সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, দৈনিক বাংলা বাজার, দৈনিক আমাদের সময়, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের ১৯ নভেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

ওই সময়, এই কলম সৈনিকের মৃত্যুতে, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা প্রশাসন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, কলমাকান্দা প্রেসক্লাব, কমরেড মণিসিংহ মেলা উদযাপন পরিষদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ, শিল্পকলা একাডেমি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com