বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কংস নদ থেকে আনুমানিক ৯ বছর বয়সী অজ্ঞাত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে ছিল খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝানজাইলের খাঁ-পাড়া এলাকার কংস নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার আব্দুল হান্নান খানের বাড়ির দক্ষিণ দিকে অনুমান তিনশত গজ দূরে কংশ নদ এবং জারিয়া ব্রীজের হাফ কিলোমিটার পূর্বদিকে অজ্ঞাত শিশুর মৃত দেহ অর্ধগলিত অবস্থায় দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ধারণা হচ্ছে যে মৃত মরদেহটি নদীর উজান হতে নদীর স্রোতে ভেসে আমাদের থানা এলাকায় ভেসে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করা হবে। অজ্ঞাত ওই শিশুর পরিচয় সনাক্তের চেষ্টাও অব্যাহত আছে বলে জানান তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com