মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮১ পঠিত
???????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় দুইজন কে আসামী করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে ২৭ বস্তা চাল জব্দ করে সেনাবাহিনী।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তায় ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে বিষয়টি জানালে সেনাসদস্যরা অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। ওই সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরে চাল গুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করে দুর্গাপুর থানায় এক মামলা দায়ের করেন।

এ নিয়ে খাদ্যনিয়ন্ত্রক মাহমুদা আক্তার বলেন, প্রাথমিক ভাবে তদন্ত শেষে এ কাজে ডিলারের কোন সম্পৃক্ততা পাইনি। তার বিতরণ রেজিস্টার সঠিক পাওয়া গেছে। ডিলার ব্যতিত অন্যদের বিরুদ্ধে মামলা করেছি।

মামলার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, চাল পাচারের ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অবহ্যত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com