রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুুরে আবুল কালাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিরিশিরি ইউয়িনের নোয়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই এলাকার মৃত জমির আলী দেওয়ানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে বালু গদিঘরে এসে ঘুমিয়ে পড়ে। বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তার মোবাইলে বার বার কল দিলে সে রিসিভ করেনি। পরবর্তিতে তার ভাতিজা খোঁজ করে ওই গদিঘরে এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো। ওইসময় সে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন কে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে আবুল কালামের নিথর দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com