রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

দুর্গাপুরে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৯০ পঠিত
????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিন আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের কুল্লাগড়া এলাকায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনার পাশাপাশি বিপুল আড়ম্বরে কুমারী পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় নামে। সনাতন ধর্ম মতে, পৃথিবীর সবকিছুই দুর্গা মায়ের হাতে। তাই নবমীতে তিথিতে এক কুমারী বালিকাকে পবিত্র মেনে দেবীর আসনে বসিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়।

কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক প্রভাত সাহা জানান, প্রতিষ্ঠাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে কুমারী পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহা নবমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা বলেন, দুর্গাপুরে পৌর এলাকার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুর্গাপুর উপজেলায় ৬০ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে আশ্রমের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com