মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দেশের ৮ বিভাগে আবারও বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৪ পঠিত

ডেস্ক নিউজ : মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুব সহসাই বন্ধ হচ্ছে না বৃষ্টি। এর ফলে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

আজ রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতেপারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আগামীকাল সোমবারের (৭ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে- ওইদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে  সারা দেশে দিন এবং রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com