শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় প্রাণবৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ পঠিত

কলমাকান্দা ( নেত্রকোনা)  প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ” প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি  গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিক এর নেত্রকোনার  আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, সাংবাদিক ফখরুল আলম খসরু,পরিমল রেমা, জীবন হাজং, কৃষক আব্দুল মোতালেব  প্রমূখ। সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং জানান, বারসিক কলমাকান্দা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, লোকায়িত জ্ঞান,খাদ্য নিরাপত্তা, আন্তনির্ভরশীল সম্পর্ক, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com