রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ১০ বছর বয়সেই টেলিভিশনের সংবাদ পাঠিকা আয়েশা টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর

দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে আরশাদা আরা খাতুন (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে এ বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আরশাদা আরা খাতুন। সে কুমদগঞ্জ বাজারে ঘুরে বেড়াতেন। আজ রবিবার সকালে বনগ্রাম এলাকার পাল বাড়ির উত্তর পাশের সোমেশ্বরী নদীতে বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই নারী। কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com