রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে গণসচেতনতামূলক আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৮৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে গণসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠিত সভা হয়।

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতোস নকরেক প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্রবীণ ও প্রতিবন্ধি জনগোষ্ঠী সমাজেরই অংশ। তাদের অবহেলার চোখে না দেখে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। প্রবীণ-প্রতিবন্ধীদের জন্য ক্লাব রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি সমাজসেবা অফিসার মাসুল তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com