রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৭১ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা প্রকাশ করেছেন। এ ছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন মোদি।

নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভ কামনা।

আমরা হিন্দু ও অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটল তীব্র রাজনৈতিক অস্থিরতার পরপরই। তিন দিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার সরকারকে পতনের মুখে পড়তে হয় ব্যাপক বিক্ষোভের কারণে, যা মূলত সরকারি চাকরিতে বিতর্কিত কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল।

৮৪ বছর বয়সী ইউনূসকে বিক্ষোভকারীদের সুপারিশের পর অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নিয়োগ করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে প্যারিস থেকে চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনূস।

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘দেশটি একটি অত্যন্ত সুন্দর জাতি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। আমাদের ছাত্ররা যেই পথ দেখাবে, আমরা সেই পথেই এগিয়ে যাব।’ সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com