সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দুর্গাপুরে ফসলি জমি থেকেবালু বিক্রির হিড়িক!

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৮২ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গ্রামীণ সড়কে ঢুকতেই মাটি ভর্তি-খালি ট্রাক্টরের বেশ আনাগোনা। কখনো চোখে পড়ে বালুভর্তি ট্রাক। সেসব ট্রাকই সন্ধান দেয় কোথা থেকে আনা হচ্ছে বালু। এ ঘটনায় বুধবার (২৯ মে) বিকালে এক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রশাসনকে ফাঁকি দিয়ে ফসলি জমিতে ভেকু বসিয়ে বিশাল গর্ত করে দিনে-রাতে তোলা হয় বালু। সেইগুলো ডাম্পট্রাক ও সড়কে নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে বিক্রি করা হচ্ছে। এতে কৃষিজমির পাশাপাশি গ্রামীণ এবং পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাড়ি কান্দা এলাকায় ফসলি জমি থেকে বালু তুলে দেদারছে বিক্রি করছিল একটি মহল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাঁরা। পরে দুইটি ট্রাক্টর জব্দ করেন ম্যাজিস্ট্রেট। তাছাড়াও প্রায় ১০টির মতো ট্রাক্টরের চাকার ফাওয়া ছেড়ে দেওয়া হয়।
জানা যায়,আইনী জটিলতায় গত ১৪ এপ্রিল থেকেই পাঁচটি বালু মহাল বন্ধ রয়েছে। এই বালু মহাল ঘিরে হাজার কোটি টাকার বানিজ্য চলে আসছে দীর্ঘদিন ধরেই। তবে হঠাৎ বালু মহাল বন্ধ হওয়া যাওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন লোকজন। গত কয়েকদিন ধরেই অধিক মূল্যে পাওয়ার আশায় কৃষি জমি ধংস করে ভেকু দিয়ে গভীর গর্ত করে বালু তোলা হচ্ছে। এ যেন বালু বিক্রির হিড়িক লেগেছে। এতে যেমন ফসল জমি নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে গ্রামীন রাস্তাঘাট। এর আগেও গত ২৫ মে শনিবার শিমুলতলী এলাকায় ফসলি জমি থেকে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ফসলি জমি থেকে বালু উত্তোলন করা অবৈধ। এমন খবর পেয়ে আমরা অভিযানে যাই। এতে মালিক পক্ষের কাউকে না পেয়ে দুইটি ট্রাক্টর জব্দ করেছি। মালিক পক্ষের খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তিতে ওই জমি থেকে বালু তোলার খবর পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com