মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দুর্গাপুরে দুই কবির জন্মজয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমি এর আয়োজনে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শনিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে দুই কবির জন্মজয়ন্ত পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্ত্তীর সভাপতিত্বে কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, নাট্যকর্মী জুয়েল রানা, প্রধান শিক্ষক মিঠু আকঞ্জি, বাসন্তি রানী সাহা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ সাহা প্রমুখ।

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী।

বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য : গত ৮ মে ২০২৪ অত্র উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন থাকায়, উপজেলা শিল্পকলা একাডেমি বিশ^ কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করতে পারেনি। আজকের অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় রবী ঠাকুরের ‘‘পুরাতন ভৃত্য’’ কবিতার নাট্যরুপ ছিলো অতুলনীয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com