বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে কৈশোর কালীন পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৯৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে – খাবার খাবো পুষ্টি গুণে’’ এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২৪ উপলক্ষে বাকলজোড়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহনে এক কৈশোর কালীন পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর মিলনায়তনে প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, বিভিন্ন স্কুলের শিক্ষিকা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিভাগের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সরকার সারাদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে কিশোরীদের জীবন-মান উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষে নানাবিধ কর্মসুচী হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় কৈশোর কালীন পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রীরা কৈশোর কালীন পুষ্টি ও স্বাস্থ্যরক্ষা সম্পর্কে জানতে পেরে উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com